সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে: কাল পবিত্র ঈদুল ফিতর ২০২৬!
অবশেষে অপেক্ষার অবসান! সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১৯শে মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ বুধবার (১৮ই মার্চ) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এবং চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।
একনজরে আজকের আপডেট:
- চাঁদ দেখার তারিখ: ১৮ই মার্চ ২০২৬ (২৯শে রমজান)।
- ঈদের তারিখ: ১৯শে মার্চ ২০২৬।
- রমজান মাস: এ বছর সৌদি আরবে রমজান মাস ২৯ দিনে সম্পন্ন হলো।
চাঁদ দেখার বিস্তারিত খবর:
সৌদি আরবের তুমাইর এবং সুদাইরসহ বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে আজ সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ স্পষ্টভাবে দেখা গেছে। চাঁদ দেখার খবর পাওয়ার পরপরই সৌদি আরবের সুপ্রিম কোর্ট কাল ঈদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ঈদ উল ফিতরের শুভেচ্ছা:
মুসলিম বিশ্বের পবিত্রতম উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আমরা আমাদের পাঠকদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক!
আমাদের এই পেজটি রিফ্রেশ করুন এবং সবার আগে সঠিক খবর পেতে আমাদের সাথেই থাকুন।
পাক আমাদের মুসলিম জাতির ভাই-বোনদের সমস্ত রোজা খোলা নামাজ এবং তারাবীগুলা আল্লাহ পাক কবুল করে নেন এ রমজানের অচেনা আমাদের মুসলিম জাতির ওপরে আপনার রহমত বর্ষণ করুন জালিমদের হাত থেকে মুসলিম জাতিকে রক্ষা করুন আমিন।

Post a Comment